শাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ২০১৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬টি পদেই জয়লাভ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মুর্শেদ-মাহবুব প্যানেল। আর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’র প্যানেল জয়লাভ করেছে ৫টি পদে।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোট গ্রহণের পর পর রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মাহবুব হোসেন ।
নির্বাচনে মুর্শেদ-মাহবুব প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ মুর্শেদ আহমেদ, সহ-সভাপতি পদে মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক পদে আহমদ মাহবুব ফেরদৌসী এবং সদস্য পদে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মো. জয়নাল ইসলাম চৌধুরী ও মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে,আওয়ামী পন্থী প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইদুর রহমান ভূঞা, কোষাধ্যক্ষ পদে সেবিকা সুলতানা, সদস্য পদে আ.ন.ম জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান ও মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed