অভিমানে চলেই গেলেন সাইক্লিস্ট পারুল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাইক্লিস্ট ছিলেন তিনি। এসএ গেমসের সর্বশেষ আসরেও ট্র্যাকে ছিলেন। ক্যারিয়ারে অর্জনটাও মন্দ নয়। জাতীয় প্রতিযোগিতায় সাফল্য তো আছেই; ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন পারুল আক্তার। সেই ক্রীড়াবিদটিই বুধবার ভোরে এক বুক অভিমান নিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
সফিপুর আনসার কোয়ার্টারে থাকতেন পারুল। সেখানেই দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তারপর চিকিৎসা চলেছে সাভারের এক হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পারুল। বুধবার এই দুঃসংবাদটি জানিয়েছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল।
সফিপুর আনসার কোয়ার্টারে থাকা পারুলের আত্মহত্যার কারণ অবশ্য এখনো জানা যায়নি। জানা গেছে, বিবাহিত এই সাইক্লিস্টের এক কন্যাও রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি চাকরি করছেন বাংলাদেশ আনসারে। পারুলের গ্রামের বাড়ি মাগুরায়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed