Main Menu

সিলেটে অর্থমন্ত্রীর জন্মদিন পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ। দলীয় কর্মসুচী পালনের মত করেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অর্থমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
বুধবার সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ সরকারের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির ৮৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, সিলেট জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু, ম্যানচেস্টার আওয়ামীলীগ সভাপতি সুয়াবুর রহমান, মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভী, জেলা তাঁতী লীগ সভাপতি বাদশা গাজী, মেহেদী কাবুল, ওয়েলস আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা সাজোয়ান আহমদ, লাভলু মিয়া, জমসেদ সিরাজ, মো. কবির আলম, কালাম আহমদ, খুরশেদ সিরাজ, নাবিল হোসেন, নিজাম উদ্দিন, খায়রুল জুবেল প্রমুখ।

Share





Related News

Comments are Closed