জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মনিকে সাময়িক বরখাস্ত
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘটনার ছয় মাস পর গত বছরের (২০১৬) ১ জুন জুড়ী থানায় করা একটি মামলায় পুলিশ ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগে ৬ জুন কিশোর উচ্চআদালত থেকে এ মামলায় ছয় মাসের আগাম জামিন পান।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (২০১১ সালে সংশোধিত) এর ১৩খ(১) ধারা অনুসারে তাঁকে (কিশোর) সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে কিশোর রায় চৌধুরী বলেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। দলের প্রতিপক্ষ এটা করেছে। প্রতিপক্ষ প্রাণনাশের উদ্দেশে তাঁর বাড়িতে হামলাও চালিয়েছে। বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালাবেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed