Main Menu

জাউয়াবাজারে আট প্রতিস্টানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে হোটেল-রেস্তোঁরা ও বেকারীসহ ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং রং মেশানো, মেয়াদোত্তীর্ণ বেকারী পণ্য, পঁচা-বাসী খাবার পরিবেশন করার অপরাধে ২০০৯ ভোক্তা অধিকার আইনে বাজারের রাজা রেস্তোঁরাকে ৩০ হাজার, খান রেস্তোঁরাকে ৮০ হাজার, তাহমিদ রেস্টুরেন্টকে ৪৫ হাজার, পিংকি রেস্টুরেন্টকে ৮০ হাজার, জননী রেস্টুরেন্টকে ৫ হাজার এবং খাদ্যে রাসায়নিক রং মেশানোর অপরাধে হাবিব বেকারীকে ৪০ হাজার, মেঘনা বেকারীকে ২০ হাজার ও জনতা বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed