পুঠিয়ায় প্রাইভেটকার উল্টে যুবক নিহত
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সোভন ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সোভন রাজশাহী নগরীর ভদ্রা এলাকার বাসিন্দা ও সাবেক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামের ছেলে।
রবিবার সকাল ১১টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় এ ঘটনা ঘটে। এতে সোভনের আরো তিন বন্ধু আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোভনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত অপর তিনজন হলেন, রাশেদুল ইসলাম (২১), ইমরান হোসেন (২২) এবং বেলাল হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীদের উদ্দৃতি দিয়ে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে এক যুবক মারা গেছে। আরো তিনজন আহত হয়েছে।
Related News
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More



Comments are Closed