সাবেক এমপি আশরাফ আলীর মৃত্যু বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী মুহম্মদ আশরাফ আলীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে রবিবার বাদ জোহর তার পশ্চিম পীর মহল্লা বাস ভবনে মিলাদ মাহফিল, শিরনী বিতরণ, দোয়া মাহফিল এবং মরহুমের মাজার জিয়ারত করা হয়। উক্ত অনুষ্ঠান সমূহে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ছাড়াও তাঁর আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এদিকে, মরহুম আশরাফ আলীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৩ জানুয়ারী সোমবার দুপুর আড়াইটায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed