শীতার্তদের পাশে শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক
শ্রীমঙ্গল প্রতিনিধি: শীতার্তদের পাশে দাড়াল শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. নুরুজ্জামান তার ব্যাংকের ৮ জন কর্মকর্তা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে প্লাটফর্মে যান শীতবস্ত্র নিয়ে। স্টেশনের প্লাটফর্মে ছিন্নমূল মানুষ যারা শীতে চরমভাবে কষ্ট পাচ্ছেন, সামান্য একটি চাদর বা শীতবস্ত্র দিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। শ্রীমঙ্গলের ৭ ডিগ্রি তাপমাত্রায় স্টেশনের প্লাটফর্মে ঘুমন্ত এবং শীতে কাতর এসব মানুষের মাঝে রাত ১১টায় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চাদর, সোয়েটারসহ শীতবস্ত্র বিতরন করেন।
এছাড়াও স্টেশন সংলগ্ন একটি বস্তিতেও রাতে শীতবস্ত্র বিতরন করে ইসলামী ব্যাংক। এছাড়াও শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করছে বলে জানান শাখা ব্যবস্থাপক।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed