দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। বুধবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক হারুন অর রশীদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহজুড়েই শ্রীমঙ্গলে তাপমাত্রা এমন কম। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হইয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৭. ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed