ফুলতলীর মাহফিলে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে শিরনি নিতে গিয়ে পদদলিত হয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় জকিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
রোববার রাত ৮টার দিকে ওই মাহফিলে শিরনি সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মারা যান দুই মুসল্লি। আহত হন আরও ১০-১২ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঈসালে সওয়াব আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান জানান, শিরনি নেওয়ার জন্য ৪০টি লাইন ছিল। এখানে হুড়াহুড়িতে অনেকে আহত হন।
উল্লেখ্য, প্রখ্যাত ইসলামী বক্তা আল্লামা ফুলতলী (র.)-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়। এ মাহফিলে দেশ-বিদেশের অনেক অতিথি সহ লক্ষাধিক লোক জড়ো হন।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed