ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোয়া ৪ লাখ টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: ছাতকে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন হোটেল-রেষ্টুরেন্ট থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও অনাদায়ে একজনকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারী) সকাল থেকে উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটে এ অভিযান পরিচালনা করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেট বিএসটিআইর ফিল্ড অফিসার রকিবুল হাসান রিপন ও র্যব-৯ এর এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ডায়না হোটেলে দেড় লাখ টাকা, নিজাম উদ্দিনের হোটেলে ১০ হাজার, বুরাইয়া হোটেলে ১ লাখ, লন্ডন হোটেলে ৫০ হাজার, সোনার বাংলা হোটেলে ১ লাখ, ফুলকলি মিষ্টি দোকানে ৫০ হাজার, বিছমিল্লাহ হোটেলে ১০ হাজার ও বনফুল মিষ্টি দোকানে ১০ হাজারসহ ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু ফুলকলির ম্যানেজার ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ না করায় তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এসময় কম্পিউটার থেকে পর্নো ছবি বিভিন্ন মোবাইলে সরবরাহের অভিযোগে রেদ্বোয়ান নামের এক কম্পিউটার দোকানের মালিককে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডিত হোটেল-রেষ্টুরেন্টের বিরুদ্ধে বিএসটিআইর অনুমতি ও সীল ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন, বাসি ও দূর্গন্ধযুক্ত জিলাপী বিক্রি, মিষ্টি তৈরীতে নিম্নমানের তেল, ময়দার বদলে নিম্নমানের আটা, আটা-ময়দায় পোকা-মাকড়, মরিচের বদলে ইটের লাল রং দিয়ে তরকারি রান্না, তরকারিতে পিঁপড়া ও পোকা-মাকড়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী, রান্না ঘরে ময়লা-আবর্জনা, বাসি ও পুরানো খাবার সরবরাহ, ফ্রিজে ৬মাস আগের মাছ, মাংস ও মরা মোরগ রাখার অভিযোগে ডায়না, বুরাইয়া, লন্ডন হোটেল, সোনার বাংলাসহ অন্যান্য হোটেলের বিরুদ্ধে এসব জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান, খাদ্যে ভেজাল থাকায় তাদের বিরুদ্ধে এসব জরিমানা আদায় করা হয়েছে।
Related News
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More
জামালগঞ্জের সুরমায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকেরই লাশRead More



Comments are Closed