শিক্ষার জন্য মুক্ত পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার জন্য মুক্ত পরিবেশ প্রয়োজন। মুক্ত পরিবেশে মুক্ত চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের ঘুমন্ত প্রতিভার জাগ্রত হবে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার পীরের বাজারে মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার নির্ধারিত প্রায় ৮ একর জায়গা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করতে সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আধুনিক বাংলাদেশের নির্মাতা হচ্ছে নতুন প্রজন্ম। বিশ্বমানের মানসম্মত শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত হতে হবে।
এসময় মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা ঘুরে দেখান।
এসময় মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ডা. তৌফিক রহমান চৌধুরী জানান, শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে এবং দ্রæত ভবন নির্মানের কাজ শুরু হবে। তিনি আরো জানান, মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে আধুনিক শ্রেণী কক্ষে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ক্লাস করতে পারবে। সেই সাথে মনোরম পরিবেশে আরো বিভিন্ন সুবিধা পাবে শিক্ষার্থীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, রেজিস্টার মোহাম্মদ ফজলুর রব তানভির, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন । উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed