দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো কিছুটা থাকলেও তাতে তাপ নেই। আগামী দু-একদিন এরকম ঠাণ্ডা থাকতে পারে।
শ্রীমঙ্গলের চা বাগান ও হাওর এলাকার মানুষ আছেন সবচেয়ে বিপাকে। তীব্র শীতে বিপর্যস্ত পাহাড়ী এলাকার চা শ্রমিক ও হাওরপারের মানুষ।
দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতে মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে অনেকে অতি কষ্টে দিনযাপন করছেন।
ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সমিরণ কাহার ও সুনিল বাড়াইক বলেন, “তীব্র শীতে গরম কাপড় না থাকায় কষ্ট হয়। কখনও আগুন জ্বালিয়ে, আবার কখনও ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে শীত নিবারণের চেষ্টা করছি।”
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগের প্রকোপও। মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংখ্য শিশু ও বৃদ্ধ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
Related News
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আরRead More
মৌলভীবাজারে পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নিRead More



Comments are Closed