Main Menu

সিলেটে ৬ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্ত এলাকা থেকে জব্দকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
রোববার সকালে সিলেটের ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদর দপ্তর প্রাঙ্গনে বুলডোজার দিয়ে এগুলো ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। যেগুলো আজ ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ পরিচালক মেজর শাহেদ মেহের, ৫ বিজিবির সহকারি পরিচালক মো. নরুল ইসলাম ফকির, নির্বাহি ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার প্রমুখ।

Share





Related News

Comments are Closed