Main Menu

সিলেটের জন্য ২০ হাজার কম্বল বরাদ্দ

বৈশাখী নিউজ ডেস্ক: মাঘের শুরু থেকে সিলেট অঞ্চলে জেঁকে বসেছে শীত। সন্ধ্যা পড়তেই নামছে কুয়াশা। আর থেমে থেমে হিমেল হাওয়ার দাপটে কনকনে শীতে জবুথবু হয়ে পড়ছে জনসাধারণ।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ছিন্নমুল ও দুস্থ মানুষদের কষ্ট বেড়েছে। বিপাকে পড়েছেন শহর ও গ্রামের নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড় না থাকায় আগুন জ্বালিয়ে একটু উষ্ণতার পরশ পাওয়ার চেষ্টা করছেন অনেকেই।

সিলেটের এসকল অসহায় শীতার্তদের সহায়তায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সিলেট জেলায় ২০ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী।

এরই মধ্যে তারা বিভিন্ন উপজেলার জন্য এসব কম্বল বরাদ্দও দিয়েছেন।

এখন, সেখান থেকে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed