শাবির সহায়ক সমিতির নির্বাচন সম্পন্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সহায়ক সমিতির ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের উচ্চমান সহকারী মো. আব্দুর রউফ ৮৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. সাহাজাহান সিরাজ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রউফ-সাহাজাহান প্যানেল থেকে ১৩টি পদের বিপরীতে ১২টিতেই বিজয় অর্জন করেন। কেবলমাত্র ক্রীড়া সম্পাদক পদ ছাড়া সবকটি পদেই এ প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ^বিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম ফেরদৌস। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হাই এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি প্রকৌশল দপ্তরের সিনিয়র পিএবিএক্স অপরেটর শাহ আব্দুল কাইয়ূম (৭৯ ভোট), সহ-সাধারণ সম্পাদক সিইপি বিভাগের ল্যাব সহকারী মো. জাহাঙ্গীর আলম (৭২ ভোট), কোষাধ্যক্ষ বাংলা বিভাগের অফিস সহকারী আরিফ আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সাংগঠনিক সম্পাদক মেডিক্যাল সায়েন্স অনুষদের অফিস সহকারী মো. আব্দুল আলীম (দুজনই ৬৮ ভোট, লটারির মাধ্যমে নির্বাচিত), ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী মো. জুয়েল মিয়া (দুজনই ৬৭ ভোট, লটারির মাধ্যমে নির্বাচিত), শিক্ষা,সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিইই বিভাগের উচ্চমান সহকারী অংশুমান চক্রবর্তী (৮৬ ভোট), সমাজসেবা সম্পাদক পিএমই বিভাগের ল্যাব সহকারী মো. রাসেল মিয়া (৯৫ ভোট), তথ্য ও প্রচার সম্পাদক মেডিক্যাল সেন্টারের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফয়সাল খান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), দপ্তর সম্পাদক জিইবি বিভাগের উচ্চমান সহকারী মো. নুরুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), নির্বাহী সদস্য সিএসই বিভাগের সিনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট রক্ষিত কুমার আচার্য্য (৭০ ভোট), রসায়ন বিভাগের সিনিয়র ল্যাব সহকারী মো. সিরাজ উদ্দিন (৮০ ভোট)।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ চলে। মোট ১৫০টি ভোটারের মধ্যে ১৪৪জন ভোটার ভোট প্রদান করেন।
Related News
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More



Comments are Closed