২০১৯ সালের ডিভি লটারিতে থাকছে না বাংলাদেশীরা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০১৯ সালের যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি (ডিভি) লটারিতে অংশ নিতে পারবেন না বাংলাদেশিরা। তবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কানাডা ও যুক্তরাজ্যসহ আরও ১৭টি দেশ এই লটারি থেকে বঞ্চিত হচ্ছে। ডিভি লটারির মাধ্যমে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫৫ হাজার বিদেশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকেন।
তবে এবারও ডিভি লটারি ২০১৯-এর আওতায় চলতি বছর লটারির মাধ্যমে মোট ৫৫ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাবেন। লটারির মাধ্যমে নির্বাচিত অভিবাসীরা ২০১৯ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
তবে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮টি দেশের নাগরিকরা ঠিক কী কারণে চলতি বছর ডিভি লটারিতে অংশ নিতে পারবেন না, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েব সাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যে সব দেশের ইমিগ্রেন্ট অপেক্ষাকৃত কম, সেই সব দেশের অভিবাসীদের বেশি গুরুত্ব দিচ্ছে অভিবাসন কর্তৃপক্ষ।
ডিভি লটারি কর্তৃপক্ষ বলছে, আবদেনকারীর স্পাউস যদি ডিভি লটারির আবদেনকারী তালিকাভুক্ত দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে স্পাউসের দেশকে নেটিভ কান্ট্রি বিবেচনা করে ডিভি লটারি ২০১৯-এর জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, ব্রিটেনের আবেদনকারীরা ডিভি লটারির জন্য আবেদন করতে না পারলেও নর্দান আয়ারল্যান্ডে বসবাসকারীদের লটারিতে অংশ নিতে কোনও বাধা নেই।
Related News
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশিRead More
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুনামগঞ্জের আমিনের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেড় মাসের ছুটি নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সুনামগঞ্জেরRead More



Comments are Closed