সিলেটে শেখ হাসিনা হত্যাপ্রচেষ্টা মামলার আসামীর জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলার আসামী জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুন জামিন পেয়েছে।
বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মোঃ মাহফুজুর রহমান ভূঞা তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ।
বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। জঙ্গি ওবায়দার কাগজপত্র বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে কারা সূত্র জানিয়েছে।
২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিল চিশতের একটি বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গী মারা যায়। হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি। কিন্তু এর আগে বোমা তৈরীকালে বিস্ফোরণ ঘটায় পরিকল্পনা ভেস্তে যায়। এ ব্যাপারে কোতয়ালী থানার তৎকালীন ওসি বাদী হয়ে একটি মামলা করেন। মামলার মোট ছয় আসামির মধ্যে মুফতি হান্নান ও আবু সাঈদ কারাগারে রয়েছেন। আবু উবায়দা, মাসুদ আহমদ শাকিলসহ অন্যরা জামিনে আছেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed