বিশ্বনাথে দেড়মাস ধরে যুবক নিখোঁজ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে দেড় মাস ধরে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ রয়েছে। তার নাম কয়েক মিয়া (৩১)। সে উপজেলার গন্ধারকাঁপন গ্রামের মশরফ আলী ও তেরাবান বিবি দম্পতির ছেলে।
এব্যাপারে গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার নিখোঁজের পিতা বাদি হয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, নিখোঁজ কয়েছ মিয়া ২০১৪ সাল থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। পরিবারের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক মানসিক চিকিৎসা করানো হয়। কিছু দিন পর আবারও একই সমস্যা দেখা দেয়। মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় সময় কয়েছ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৩ নভেম্বর সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে গেলে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডায়েরিতে উল্লেখ্য রয়েছে, প্রায় সাড়ে ৫ ফুট লম্বা সুটাম দেহের অধিকারী অবিবাহিত কয়েছ মিয়া সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের দিন তার পরনে ছিল সাদা চেক শার্ট ও খয়েরি রঙের লুঙ্গি। কেউ তার সন্ধান পেলে থানা পুলিশকে অবহিত করার জন্য তার পরিবারের লোকজন অনুরোধ করেছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed