বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিছিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বুধবার বিকেলে শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার সদরের আলিয়া মাদরাসার সামন থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর প্রতিবাদ সভায় মিলিত হয়।
শ্রমিক নেতা চেরাগ আলীর সভাপতিত্বে ও এনামুল হক শফিকের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শফিকুর রহমান, মোস্তাক আহমদ খান, আবুল কালাম, বিল্লাল আহমদ, মনসাদ আলী, আবু বক্কর, আবদুল হামিদ, মারজান হোসেন, কামরুজ্জামান, আলম হোসেন, আবদুল মালিক।
সভায় বক্তারা বলেন, ব্যাটারী চালিত রিকশা বন্ধ করায় আজ কয়েকশত চালক বেকার জীবন-যাপন করছে। এলাকাবাসীও দূর্ভোগে রয়েছে। অনেকেই কিস্তির মাধ্যমে ব্যাটারী চালিত রিকশা ক্রয় করে এখন পড়েছেন মহাবিপাকে। বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশা চলাচল করার সুযোগ দেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান। ব্যাটারী চালিত রিকশা চলাচল করার সুযোগ না দিলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে উপজেলায় অবরোধ পালন করা হবে।
এসময় অটোরিকশা মালিক আবদুল মালিক, গিয়াস মিয়া, সিরাজ মিয়া, পংকি মিয়া, দিলু মিয়া, আনোয়ার মিয়া, সমিরুন বাবু, মাসুক আহমদ, জুয়েল আহমদ, শওকত, জাহাঙ্গীর, সুরফান মিয়া, বাবুল মিয়া, মন্তাজ মিয়াসহ উপজেলার আটটি ইউনিয়নের মালিক-চালক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারী ব্যাটারী চালিত রিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে কয়েকটি রিকশার ব্যাটারী জব্দ ও জরিমানা করা হয়। এরপর থেকে উপজেলা সদরে ব্যাটারী চালিত রিকশা চলাচল বন্ধ হয়ে যায়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed