ওসমানী বিমানবন্দরে সিপার যাত্রীসেবা’র উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্তৃক অনুমোদিত এয়ারলাইন্স যাত্রীদের সেবা সার্ভিস ‘সিপার যাত্রীসেবা’ মিট, গ্রিট এন্ড এ্যাসিস্ট সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের এমপি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সংলগ্ন সিপার যাত্রীসেবা কর্ণার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি ফলক উন্মোচন করে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এয়ারলাইন্সে ভ্রমনকারী দেশী বিদেশী বিশেষ করে নবীন প্রবাসী যাত্রীরা এর মাধ্যমে উপকৃত হবে। তিনি যাত্রীদের যথাযথ সেবা প্রদানের পরামর্শ দেন।
অর্থমন্ত্রীকে সিপার যাত্রীসেবার পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান সিপার এয়ার সার্ভিসের স্বত্ত¡াধিকারী ও সিপার যাত্রীসেবার সিইও খন্দকার সিপার আহমদ। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশর সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুুল মোমেন, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার মনিরুজ্জামান, উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, বাফুফের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক এ এস এ মঈজ সুজন, রাজনীতিবিদ বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা জাবেদ সিরাজ, কিশোর ভট্টাচার্য জনি, বিলাল খান প্রমুখ। এছাড়াও সিপার যাত্রীসেবার পরিচালক খন্দকার ইশরার আহমদ রকি, খন্দকার কাউসার আহমদ রবি, পরিচালক (মার্কেটিং) এইচ গনি ওসমানী ফাহিম উপস্থিত ছিলেন।
‘সিপার যাত্রীসেবা’ মিট, গ্রিট এন্ড এ্যসিস্ট সার্ভিস সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও খন্দকার সিপার আহমদ জানান, ঢাকা বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন বিমানবন্দর গুলোতে এই সেবা সার্ভিস চালু থাকলেও সিলেটে এই প্রথম সিভিল এভিয়েশনের অনুমোদন নিয়ে সিলেটে একমাত্র বৈধভাবে বিমানযাত্রীদের জন্য এই কার্যক্রম চালু হলো। তিনি বলেন, যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতেই এই সার্ভিস চালু করা হয়েছে। এই সার্ভিসের কারণে বহির্গমন, আগমন এবং অভ্যন্তরীণ যাত্রীদের অনেক ধরনের হয়রানি লাঘব হবে। এর মাধ্যমে ওসমানী বিমানবন্দরে আগমন ও বহির্গমন যাত্রীদের বিমানবন্দরে রিসিভ এবং চেক-ইন সেবাসহ যাবতীয় আনুষ্ঠিকতা সম্পন্নে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে সহজে ইমিগ্রেশন, কাষ্টমস সম্পন্ন করে লাগেজসহ বিদেশগামী যাত্রীদের নিরাপদে বিমানে উঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে। আগত যাত্রীদেরও রিসিভ করে মালামালসহ যাবতীয় আনুষ্ঠিকতা সম্পন্ন করে তাদের স্বজনদের নিকট পৌছে দেয়া হবে। এছাড়া খুব সহজেই হুইল চেয়ার সার্ভিস পাবেন যাত্রীরা।
তিনি বলেন, সেবার মনোভাব নিয়েই এই উদ্যোগ। ন্যূনতম সার্ভিস চার্জের মাধ্যমে এই সেবা পেতে হলে ‘সিপার যাত্রীসেবা’ অথবা যেকোনো ট্র্যাভেলস এজেন্টের সাথে যোগাযোগ করে বুকিং দিতে হবে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed