Main Menu

সিলেটে আওয়ামীলীগের শোভাযাত্রা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
এসময় মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য এবং জেলা সেক্রেটারী শফিকুর রহমান চৌধরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Share





Related News

Comments are Closed