সিলেটে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট আদালত প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের ফলক উন্মোচন করেন তিনি।
প্রকল্পগুলো হচ্ছে- সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দিপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনের নির্মিত ৪টি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১ এর ভবন, লাক্কাতুড়া হাইস্কুল, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।
উদ্বোধন করা এসব প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। ফলক উন্মোচন শেষে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed