Main Menu

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা খোকন-শিরিন আহত

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং তাদের গাড়িচালক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার শনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা জানান, ঢাকা যাওয়ার পথে খোকন ও শিরিনকে বহনকারী পাজেরোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়।

আহতদের ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান।

Share





Related News

Comments are Closed