Main Menu

শেওলা শুল্ক স্টেশন পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে শেওলা স্থল শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান।
সোমবার সকাল সাড়ে ১০টায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান শেওলা স্থল শুল্ক স্টেশনে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে শুল্ক স্টেশন প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, শেওলা স্থল শুল্ক স্টেশন পূর্ণাঙ্গ স্থল বন্দরে পরিণত করতে এনবিআর’র পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, এখানে এক্সপোর্ট-ইমপোর্ট মালামালের আইটেম বাড়ানোর চিন্তা করতে হবে। তাহলে সরকারের রাজস্ব আয় বহুলাংশে বৃদ্ধি পাবে।
মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক কর্ণেল নিয়ামুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, সিলেট চেম্বার অব কর্মাসের সভাপতি, কাস্টমস কমিশনার ও দু’দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেওলা স্থল শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে রূপান্তরিত করতে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং নৌ মন্ত্রী পরিবহন মন্ত্রী শাজাহান খান ঘোষণা দিয়েছেন।

Share





Related News

Comments are Closed