Main Menu

প্রেসক্রিপশন পড়ার উপযোগী করার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ফরমালিন যুক্ত ও প্রক্রিয়াজাত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন দেশের বেশির ভাগ মানুষ। সচেতন মানুষেরা অল্প সমস্যায়ও ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে চান। অবশ্যই এটি একটি ভাল দিক। কিন্তু সমস্যায় পড়তে হয়, যখন বাসায় এসে দেখা যায় ডাক্তার কি কি ওষুধের নাম লিখেছেন, তা আর বুঝা যাচ্ছে না।

অনেক সময় ভাবা হয়, ওষুধের দোকানে নিয়ে গেলে, দোকানদার বোঝবেন। তাতে ঘটে আরেক বিপত্তি। তিনিও না বুঝে দিয়ে দেন অন্য কোনো ওষুধ।

এসব কথা বিবেচনা করে ডাক্তারদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) যেন পড়ার উপযোগী হয় সে বিষয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার হাইকোর্ট এই নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed