Main Menu

সিলেটে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে তিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রিকাবীবাজারে গিয়ে শেষ হয়।

সেখানে বিকেল সাড়ে ৩টায় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। র‌্যালীতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, মহানগর পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থেকে উন্নয়ন সম্পর্কিত তথ্য প্রদর্শনীর জন্য লিফলেট, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

মেলায় ২০২১ সালে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর উন্নয়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ঘরে ঘরে বিদ্যুৎ সম্পর্কিত নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

Share





Related News

Comments are Closed