পদ্মাসেতুর একাংশের সংযোগ সড়ক উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জাজিরা সংযোগ সড়কের শিবচর-কাঁঠালবাড়ী অংশের উদ্বোধন করেছেন। রোববার বেলা ১১টা ৪০ মিনিটের সময় মাদারীপুরের শিবচর গোলচত্বরে এ সংযোগ সড়ক উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।
উল্লেখ্য, পদ্মাসেতুর উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৫ জানুয়ারি কাওড়াকান্দী ফেরি ঘাটটি কাঠালবাড়ি এলাকায় স্থানান্তর করা হবে। এ কারণেই এ অ্যাপ্রোচ সড়কটি খুলে দেয়া হয়েছে।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed