সিলেটে ৭ দফা দাবিতে চা শ্রমিকদের স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চা শ্রমিকদের ভূমি অধিকার ও দৈনিক মজুরী ৩০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে রোববার সিলেটের লাক্কাতুরা রেষ্টক্যাম্প বাজার থেকে শতাধিক চা শ্রমিক লাল পতাকাসহ মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। এর আগে ৩ মাসব্যাপী সিলেট সুরমা ভ্যালীর ২০টি বাগানে শ্রমিকদের সাথে মতবিনিময় ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।
মিছিল পরবর্তীতে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে স্মারকলিপি প্রদানের পূর্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হৃদেশ মুদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড উজ্জল রায়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য হুমায়ূন রশীদ সোয়েব এ্যাডভোকেট, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের মালনীছড়া বাগানের আহŸায়ক সন্তোষ বাড়াইক, সাধারণ সম্পাদক অজিত রায়, লাক্কাতুরা বাগানের আহŸায়ক লাংকাট লোহার, সদস্য আমিনা বেগম, হিলুয়াছড়া বাগানের সদস্য মনা গুন্জু, লালাখাল চা বাগানের সভাপতি এবং ইউ.পি সদস্য রাজেন্দ্র বাড়াইক (মলিন), তারাপুর বাগানের সদস্য আলম, প্রমুখ। স্মারকলিপি গ্রহন করেন সিলেটের জেলার জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed