সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৫ জানুয়ারী ‘গনতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি কালো পাতাকা মিছিল কর্মসুচী ঘোষনা করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে উক্ত মিছিল শুরু হবে।
যথা সময়ে উপস্থিত থেকে কালো পতাকা মিছিলকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ এ আহ্বান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed