Main Menu

সাংবাদিক তাপস পুরকায়স্থ’র বাড়িতে দুর্বৃত্তদের হানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ও গোবিন্দগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ’র গ্রামের বাড়িতে গভীর রাতে হানা দিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় বিশ্বনাথ উপজেলার দিঘলীস্থ তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তাপস দাশ পুরকায়স্থ’র শয়নকক্ষের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। ঘরের ভেতর থেকে প্রতিরোধ করে চিৎকার ও মোবাইলের মাধ্যমে আশপাশের প্রতিবেশিদের খবর দেয়া হয়। খবর পেয়ে জনতা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরই বিশ্বনাথ থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাংবাদিকতায় বলিষ্ট ভূমিকা রাখায় ইর্ষান্বিত হয়ে কোনো কুচক্রি মহলের ইন্ধনে দুর্বৃত্তরা তাঁকে টার্গেট করে বাড়িতে হানা দিয়েছে বলে তাপস দাশ পুরকায়স্থ ধারণা করছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা না নিলে এই চক্র আবারো তাকে আক্রমনের চেষ্টা করতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে পুলিশের উপমহাব্যবস্থাপক (ডিআইজি সিলেট রেঞ্জ) মো. কামরুল আহসান বলেন- ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দুস্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed