Main Menu

কারাগার থেকে মুক্তি পেলেন মেয়র গৌছ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গৌছ কারাগার থেকে মুক্তিলাভ করেছেন। বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায় তিনি সিলেট কারাগার থেকে মুক্তিলাভ করেন।
মেয়র আরিফ কারামুক্ত হলেও জিকে গৌছ মুক্তি পেতে বিলম্ব হয়। এজন্য মেয়র আরিফ জিকে গৌছকে বরণ করতে ফের জেল গেটে যান। তার প্রক্রিয়া বিলম্ব হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটায় জিকে গৌছ মুক্তি পান। পরে গৌছকে নিয়ে নগরীর কুমারপাড়াস্থ বাসায় ফিরেন মেয়র আরিফ।
গত বছর ২০ ডিসেম্বর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন। এর আগে গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই বোমা হামলা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে ৬ মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ৪টি মামলায় জামিন পেয়ে হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গৌছ কারামুক্ত হন।

 

 

 

Share





Related News

Comments are Closed