Main Menu

সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ১০ ঘন্টার ব্যবধানে সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাত ১২টা ৫৪ মিনিটের দিকে এই কম্পন অনুভুত হয়। ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
এসময় জেগে থাকা মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন। তবে কোথাও কোন বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, ৫.১ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমার।

মঙ্গলবার বিকেলে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা কম্পিত হওয়ার ১০ ঘণ্টার মধ্যে সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে অন্তত ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা। রিকটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

Share





Related News

Comments are Closed