চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত দুজনই ডাকাত। এদের মধ্যে একজন ডাকাত সরদার মজিদ (৩৫) বলে জানালেও অপর ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতি চলাকালিন সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এই সময় দুজন নিহত হয়েছে। তারা ডাকাত দলের সদস্য ছিল।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানিয়েছেন, বন্দুকযুদ্ধে ডাকাত সরদার মজিদসহ ২ ডাকাত নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed