Main Menu

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ সারা দেশ। মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানিয়েছে বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পন প্রথমে মৃদু মাত্রায় শুরু হলওে হঠাৎ বেশ জোরে ঝাঁকুনি অনুভূত হয়। এসময় সিলেট নগরীর বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কতি হয়ে নগরীর ঘর-বাড়ী, বিপণী বিতান ও বিভিন্ন প্রতিস্টান থেকে লোকজন রাস্তায় নেমে আসেন। এসময় নগরীর ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার, আম্ভরখানাসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে মানুষের অবস্থানের কারণে দেখা দেয় তীব্র যানজট। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

Share





Related News

Comments are Closed