Main Menu

সিলেটে নতুন পুলিশ কমিশনারের যোগদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশানার হিসেবে যোগদান করেছেন গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদানের সময় তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিভি) শামীম মুরশেদ, এসএমপির জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, শাহপরান থানার ওসি শাহজালাল মুনশী, কতোয়ালী থানার ওসি সোহেল আহমদ, বিমানবন্দর থানার ওসি মো. মোশাররফ হোসেন সহ অন্যান্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
এসএমপির নতুন কমিশনার গোলাম কিবরিয়া ১৯৯১ সালে ১২তম বিশেষ বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসাবে পদায়ন হন। তিনি ২০০৪ সালে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। দীর্ঘ কর্মময় জীবনে তিনি নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত দায়িত্ত্ব পালন করেন। তাছাড়া ডিএমপি, ঢাকা এবং সিএমপি, চট্টগ্রাম এ উপ-পুলিশ কমিশনার হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি বাংলাদেশ পুলিশের ২১টি ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসাভো ও পূর্ইব তিমুরে পুলিশ অবজার্ভার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিবাহিত জীবনে ২ ছেলে ও ১ কন্যার জনক। তিনি ১লা জানুয়ারী ১৯৬৬ সালে ঢাকা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed