কমলগঞ্জে বিদ্যুৎষ্পৃস্টে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে সাজু মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল ১০টায় পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে।
জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দুরুদ মিয়ার ছেলে সাজু মিয়া (১২) তার নানাবাড়িতে বেড়াতে আসলে বাঁশ ঝাড়ে বসে খেলা করছিল। এসময় বাঁশ পার্শ্ববর্তী বৈদ্যুতিক তারে পড়ে সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা যায়।
পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর পেয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোবারক হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed