সিলেটে স্কুল শিক্ষিকার চেইন ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহা নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় বৃহস্পতিবার সকালে একজন স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের
শিকার হয়েছেন।
সিলেট সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মিসেস পারভিন রহমান তার বালুচরের বাসা থেকে সিএনজি অটো রিকশা যোগে পর্ব শাহী ঈদগাহ হয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিকসাটি সিলেট শিল্পকলা একাডেমি সংলগ্ন আসা মাত্র সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেলে আসা দুই ছিনতাইকারী তার অটোরিকসার গতিরোধ করে মুহুর্তে শিক্ষিকার গলায় ছুরি চেপে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতার শিক্ষিকা পারভিন রহমান হতবিহবল হয়ে পড়েন। এসময় তিনি ও গাড়ীর চালক চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনাটি বিমান বন্দর থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাই’র শিকার শিক্ষিকার জবানবন্দী লিপিবদ্ধ করে নিয়ে যায়।
সা¤প্রতিক কালে শাহী ঈদগাহ ও তৎসংলগ্ন এলাকায় ছিনতাই’র ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed