এসএ টিভির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টেলিভিশনের চেয়ারম্যান ফরিদা পারভীন ও ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দীন আহম্মেদসহ সাতজনের বিরুদ্ধে যশোর আদালতে মানহানির মামলা হয়েছে।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলাম সোমবার দুপুরে মামলাটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এই মামলা করেন এসএ টিভির যশোরের সাবেক জেলা প্রতিনিধি অনুব্রত সাহা। মামলার অন্য আসামিরা হলেন এসএ টিভির ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক নূরে আলম রুবেল, শিরিন আক্তার, ব্যবস্থাপক সামছুর আলম ও এসএ পরিবহনের যশোর শাখা ব্যবস্থাপক মো. শাহজামাল।
মামলার আরজি থেকে জানা গেছে, অনুব্রত সাহা যথাযথ উপায়ে এসএ টিভি থেকে অব্যাহতি নিলেও গত ২৩ ডিসেম্বর এসএ টিভি কর্তৃপক্ষ একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাঁর বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে।
অনুব্রত সাহার আইনজীবী দেবাশীষ দাস বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed