শাবির অপেক্ষামান তালিকা থেকে ভর্তি শুরু মঙ্গলবার
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের অনার্স প্রথম বর্ষের অপেক্ষামান তালিকা থেকে ২দিন ব্যাপী ভর্তি শুরু হবে মঙ্গলবার। পরদিন বুধবারও এই ভর্তি কার্যক্রম চলবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর অপেক্ষামান তালিকার ১ থেকে ৫৭৯, গ্রুপ ২ এ ১-১২ জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া গ্রুপ ১ এ কোটায় অপেক্ষামান তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১-১২, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১-৬ প্রতিবন্ধী ১-১৪ এবং পোষ্য কোটার ১- ২ জন , গ্রুপ-২ তে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রথম ১ জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।
অন্যদিকে ২৮ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে অপেক্ষামান তালিকায় বিজ্ঞানের ১-২৩০, মানবিকের ১-৫০ এবং বাণিজ্যের অপেক্ষামান তালিকার ১-২০ পর্যন্ত শিক্ষার্থীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। দুপুর ২টায় একই ইউনিটের বিজ্ঞান বিভাগে অপেক্ষামান তালিকার মুক্তিযোদ্ধা কোটার ১-৪, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১-৩, প্রতিবন্ধী কোটার ১-৪ ও পোষ্য কোটার প্রথম ১ জনকে ডাকা হয়েছে। মানবিকে মুক্তিযোদ্ধা কোটার ১-৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) কোটার প্রথম ১ জন ও প্রতিবন্ধী কোটায় ১-৪ জনকে এবং বাণিজ্যে মুক্তিযোদ্ধা কোটার ১-২ ও প্রতিবন্ধী কোটার অপেক্ষামান তালিকার ১ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া, বিকেলে অলিম্পিয়াড ও আন্তজার্তিক শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ভর্তির জন্য ৬৮৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকেRead More



Comments are Closed