Main Menu

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় বিলাল উদ্দিন (১৭) নামের এক তরুন নিহত হয়েছেন এবং তার মা গুরুতর আহত হয়েছেন। নিহত বিলাল উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব বরুনী গ্রামের খলিল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে মালবাহী ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিলালকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিলাল তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য সিলেট নগরীতে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে রাতে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে আসা মাত্রই সিলেটগামী মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বিলাল নিহত হন ও তার মা গুরুতর আহত হন।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।

Share





Related News

Comments are Closed