মায়ানমারে গনহত্যার প্রতিবাদে বড়শালায় মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট রোডের নতুনবাজারে বড়শালা তৌহিদী জনতার উদ্যোগে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন, নির্মম হত্যা, ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়ার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামেয়া আমীনিয়া’র প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাওলানা ইউনুস আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া, আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, বিএনপি নেতা হাজী জুনেদ আহমদ, এইচ.আর পংকি, মঙ্গলীপার জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আলম খান, বড়শালা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ছালেহপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন, বড়শালা নতুন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আনোয়ার হোসেন, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা করছে। অথচ বিশে^র মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। যা সত্যিই দুঃখজনক। বক্তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের জোর দাবী জানান এবং বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য আগত রোহঙ্গিা মুসলিমের আশ্রয় প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে লংমার্চ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed