সিলেটে ইজতেমা মাঠে লাখো মুসল্লীর জুমার নামাজ আদায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তাবলীগ জামাতের সিলেট বিভাগীয় ইজতেমা মাঠে শুক্রবার লক্ষাধিক মুসল্লী এক সাথে জুমার নামাজ আদায় করলেন। আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লীরাও।
শুক্রবার ওই ইজতেমা মাঠেই লাখো মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার সকাল থেকেই বিপুল সংখ্য মুসল্লী ইজতেমা ময়দানে এসে জড়ো হতে থাকেন। জিকির-আসকারে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। এক পর্যায়ে ইজতেমা ময়দান রূপ নেয় জনসমুদ্রে। ইজতেমা ময়দানে ওয়াজ-নসিহতও চলে।
এদিকে, জুমার নামাজকে ঘিরে ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহানগর পুলিশের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে স্পেশাল ব্রাঞ্চ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed