Main Menu

এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলটি দেশের জনগণের মতামতকে অগ্রাধিকার দেয়। দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতাকেও বিশ্বাস করে। তাই জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, দেশে অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর নয় বছরে শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। দেশের মানুষ দু’বেলা খেয়ে সুখ-শান্তিতে ঘুমাতে পেরেছিলেন। মানুষের মধ্যে সব ধরনের নিরাপত্তা ছিল। কিন্তু বর্তমানে সে অবস্থা আর নেই। আর এখন জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আর তাই ক্ষমতায় যেতে হলে পার্টিকে শক্তিশালী করতে হবে। পার্টিকে শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ও কর্মতৎপরতা বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমাবেশ সফল করার লক্ষে শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও এডভোকেট আব্দুল হাই কাইয়ুমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পিপি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাহাদা, সিলেট জেলার আহŸায়ক আব্দুল­াহ সিদ্দিকী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিরু, হবিগঞ্জ জেলা সদস্য সচিব বাবু শংকর পাল, সিলেট জেলা সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান, এম এ মতিন চৌধুরী, ইশরাকুল হোসেন শামীম।
অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বশির আহমদ, এডভোকেট আব্দুর রহমান, সুফি মাহমুদ, মকবুল হুসেন, আলতাফুর রহমান আলতাফ, শহিদ আহমদ শিব্বির, মরতুজা আহমদ চৌধুরী, ফেরদৌস আহমদ আলী, এম এ মুর্শেদ খান, বাবুল আহমদ, এম বরকত আলী, ইসমাইল হোসেন আশিক, আফজল হোসেন, কামাল জাহিদ, মামুনুর রশিদ মামুন, শামজুজ্জামান বাবুল, মুজিবুর রহমান মুজিব, সুলেমান রাজা, ফয়েজ আহমদ, আল আমিন, বুরহান উদ্দিন, হাসানুল মালিক, ফয়েজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন খান, ময়নুল ইসলাম হাওলাদার, শাহেদ আহমদ, রুবেল আহমদ আব্দুর ছত্তার, মনোহর আলী, মানিক মিয়া, আব্দুল­াহ আল হাসান, রহমত উল­াহ, বাচ্চু মিয়া, আবুল কালাম, সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নেত্রী হেনা বেগম, নাহিদা আক্তার, রাবিয়া বেগম, আসমা বেগম, রাবিয়া খাতুন, রোকিয়া বেগম, শকি বেগম, লাকি বেগম, শিপা বেগম প্রমুখ।
সমাবেশে সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আহŸায়ক শহীদ আহমদ শিব্বির, যুগ্ম আহŸায়ক মায়রুফ আহমদ তালুকদার, আবু ফরহাদ, শাহীন আহমদ, সদস্য সচিব আবুল কালাম তাফাদার, আবদাল হোসেন, জুবের আহমদ, আব্দুস শহিদ, মস্তাক আহমদ, জাক্কু, আলাউদ্দিন, মকবুল হোসেন, আব্দুল হান্নান, ফয়ছল আহমদ, সুলতান আহমদ, শাহজাহান প্রমুখ।

Share





Related News

Comments are Closed