Main Menu

বানরের বাদরামী সাপ্লাই এলাকার নিত্যসঙ্গী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা সাপ্লাইরোড এলাকায় হযরত শাহ জালাল (রহ.) এর সফর সঙ্গী হযরত চাষনী পীর (রহ) এর মাজার। যুগযুগ থেকে এই মাজারে বসবাস করে আসছে হাজারো বানর। এ এলাকার মানুষের সাথে প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছে বানরও। বানরদের সুখে দুঃখে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই এলাকায় বসবাসকারীরাও। খাবার-দাবার থেকে শুরু করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা, এমনটি জানালেন এলাকাবাসী। কিন্তু এই বানর নিয়ে কম যন্ত্রনায় থাকতে হয় না তাদের। বানরের বাদরামী আর যন্ত্রনাই এখন এই এলাকার নিত্যসঙ্গী। খাবার না পেলে বাসা-বাড়িতে হানা নতুন কিছু নয়।

স্থানীয় অন্তরঙ্গ এলাকার বাসিন্ধা সাংবাদিক আব্দুল মালিক জাকা জানান, বুধবার সকালে হটাৎ শতশত বানর হানা দেয় সাপ্লাই ও অন্তরঙ্গ আবাসিক এলাকার বাসা বাড়িতে। এসময় বানররা শীতকালীন শাক সবজির বাগান তছনছ করে নিমিষেই সাবাড় করে ফেলে। বানর দলের আকস্মিক এই অভিযানে শিশু-কিশোরদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। aa

তিনি জানান, এটাকে কী বলবো বানরের উপদ্রব নাকি অন্যকিছু। বন্য প্রাণী আমাদের জাতীয় সম্পদ। বন্য প্রাণী সংরক্ষন রাষ্ট্র তথা আমাদের সকলের দায়িত্ব। তবে এভাবে লোকালয়ে বন্য প্রাণী বানরের অবাদ ও ভেড়ার পালের মত বেপরোয়া বিচরন কেবল মারাত্মক ঝুকিপুর্ণই নয় আতঙ্কের কারনও। নিয়মিত বানরের খাবার সরবরাহ করলে এরকম আক্রমন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

কল্বাখানি এলাকার বাসিন্দা ফারুক মিয়া জানান, বানরের আক্রমন নতুন কিছু নয়। এভাবে প্রতিনিয়ত বানরের আক্রমন সহ্য করছি আমরা। তিনি বলেন, বানরদের দেখবে কে? বানরের নিরাপদ আশ্রয়স্থল ও পর্যাপ্ত খাবার যোগান করলে এরকম আক্রমন থেকে হয়তো রক্ষা পেতেন তারা।

খোজ নিয়ে জানা গেছে, সিলেট নগরীর গোয়াইটুলায় চাষনীপীরের মাজারের এমন দৃশ্য প্রতিনিয়ত।

দু’একটি নয়, শত শত বানরের আবাসস্থল এই মাজার। আগে বুনো খাদ্য সংগ্রহ করতে পারতো এসব বানর। এখন ক্রমশ বন উজাড়ের কারণে খাদ্য সঙ্কটে আছে তারা। খাদ্য সঙ্কটে অনেক বানর আবাসস্থল ত্যাগ করছে বলেও জানান স্থানীয়রা।

শেখ শাহ আলীর মাজারটি-ই চাষনী পীরের মাজার হিসেবে পরিচিত। মাজার জিয়ারতে আসা ভক্ত-আশেকানরা বানরের জন্য খাবার নিয়ে আসেন। তাদের দেওয়া কলা, মটর, বিস্কুট খেয়েই বেঁচে থাকে তারা। তবে এসব খাবার তাদের চাহিদা মেটায় না। তাই বাধ্য হয়েই বাসা-বাড়িতে বানরদের হানা দিতে হয় বলে জানান এলাকাবাসী।

মাজার সংলগ্ন কলবাখানি আবাসিক এলাকার প্রতিটি বাড়ির সীমানা প্রচীর, ঘরের চালা কিংবা ছাদের ওপরে দলবদ্ধ বানরদের অবাদে বিচরণ করতে দেখা যায়। এমনকি রাস্তায় ছাগলের সঙ্গেও তাদের সখ্যতা।

সম্প্রতি মাজারের আশ-পাশের গাছ-গাছালি উজাড়ের কারণে খাদ্য সঙ্কটে ভুগছে বানরগুলো।
সূত্র: নিউজ সর্বশেষ

Share





Related News

Comments are Closed