ফেসবুকে দেওয়া যাবে রঙিন স্ট্যাটাস
বৈশাখী নিউজ ডেস্ক : সবাই ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। যদি এই স্ট্যাটাস একটু রঙিন হয় তবে সমস্যা কী? ফেসবুক তাই স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার ফিচার এনেছে। টেকনোলজি ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস লেখার বক্সে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনি রঙ্গিন স্ট্যাটাস পোস্ট করতে পারবেন।
কালার স্ট্যাটাস পোস্ট করার জন্য মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করুন। স্ট্যাটাস লেখার বক্সে লেখা শুরু করুন। কক্সের নিচের দিকে অনেকগুলো রঙিন ব্যাকগ্রাউন্ডের ক্যানভাসে দেখা যাবে।
এই সুবিধাটি এই মুহূর্তে ফেসবুকের মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। ওয়েব ভার্সনে এখনো পাওয়া যায়নি। রঙিন স্ট্যাটাস পোস্ট করার পর আপনার লেখাটি একটি রঙ্গিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা অক্ষরে প্রদর্শীত হবে। এগুলো কোন ফটো হিসেবে নয়, বরং টেক্সট হিসেবেই দেখা যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed