মান্না হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক : হৃদ্রোগ ও কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক এ কে এম সালেকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
নাগরিক ঐক্য সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মান্না নিজ বাসভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। জেলখানায় থাকা অবস্থায় মান্নাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তাঁর সমস্যা ধীরে ধীরে বেড়েছে বলে তাঁর দলীয় সূত্রে বলা হয়েছে।
নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, চিকিৎসকেরা মাহমুদুর রহমান মান্নার প্রাথমিক চিকিৎসা দিয়ে আরও কোনো রোগ বা শারীরিক সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual7 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More



Comments are Closed