Main Menu

সিলেটে দুইমাস ধরে তরুণ নিখোঁজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দীর্ঘ দুইমাস ধরে পান দোকানী এক তরুণ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হযেছে। নিখোজ তরুণের নাম পাভেল আহমদ (১৭)। সে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার জৈনপুর গ্রামের মোঃ দারগা আলী ইসলামের পুত্র। সে সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল হিমেলের নিকটবর্তী ৯৬নং বাসায় থাকেতো এবং আম্বরখানাস্থ গ্রামীণ রেষ্টুরেন্টের সামনে পান-সিগারেটের দোকান দিতো। নিখোজের ভাই মোঃ পারভেজ জানান, গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাভেল প্রস্রাব করার কথা বলে দোকান থেকে উঠে চলে যায়। এর পর থেকে সে আর দোকান কিংবা বাসায় ফিরেনি। অনেক খোঁজাখোঁজির পর তার সন্ধ্যান না পেয়ে নিখোঁজের ভাই পারভেজ ৪ ডিসেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী (নং-২২৪) করেছেন কেউ তার সন্ধ্যান পেলে পারভেজ মোবাইল নং ০১৭২০-১৯৯৫০১ অথবা সিলেট কোতোয়ালী মডেল থানায় যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code