শ্রীমঙ্গলে কাতার প্রবাসীর বাসায় ডাকাতি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার প্রবাসীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির গৃহকর্ত্তী ও কিশোরী কন্যার হাত মুখ বেঁধে নির্যাতন করেছে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ৬ জনের ডাকাতদল উপজেলার সাতগাঁ ইউনিয়নের ভূজপুর গ্রামের কাতার প্রবাসী দিদারুল আলমের বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
গৃহকর্ত্তী শাহানা বেগম জানান, ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও স্কুল পড়ুয়া কন্যা সাদিয়া আক্তারকে হাত পা ও মুখ বেধে অমানুষিক নির্যাতন চালায়। এসময় অপর তিন শিশু জেগে উঠে চিৎকার করলে বাসার সবাইকে জবাই করার হুমকি দেয়। পরে ডাকাতরা বাসার আলমিরা, ওয়্যারড্রব ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রশাধন সামগ্রী ও কাপড়-চোপড়সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী দিদারুল আলমের ছোট ভাই কাতার প্রবাসী কাদির মিয়া জানান, প্রায় দেড় ঘন্টা বাসায় অবস্থান কালে ডাকাতরা বাসা তছনছ করে। ভোর চারটায় ডাকাতরা পাশে তার বাসায় হানা দেয়। এসময় এসিড জাতিয় দ্রব্য প্রয়োগ করে ডাকাতরা বাসার কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় কাদির মিয়া চিৎকার করলে ডাকাতরা লুন্ঠিত মালামাল নিয়ে চলে যায়। আহত শাহানা বেগম ও সাদিয়া আক্তারকে শ্রীমঙ্গল উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ৎ
শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
Related News
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল ব্যবহারের অভিযোগ, জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতেরRead More
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদেরRead More



Comments are Closed