Main Menu

শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Manual7 Ad Code

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শাবি’র সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন জানান, বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় কমিটিকে শিগগিরই তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পাশাপাশি তিনটি ছাত্র হল ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে, ছাত্রী হল যথারীতি খোলা থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code